আপডেট : ০২ March ২০২৪
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার চরফ্যাসনে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেনসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা ভোটার হওয়ার গুরুত্ব আরোপ করে সঠিক নিয়ম মেনে ভোটার হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে এক যোগে কাজ করার জন্য অনুরোধ জানান। উপজেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন তার বক্তব্যে একজন নাগরিক এর জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিভিন্ন সেবাসহ প্রয়োজনীয়তা তুলে ধরেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১