আপডেট : ০১ March ২০২৪
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি: ’করবো বীমা গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্যে দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন,জীবন বীমা কর্পোশন ও সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বীমা গ্রাহক,প্রতিনিধি ও আগত অতিথিদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। জীবন বীমা কপোর্রেশন ভাঙ্গা শাখা ব্যবস্থাপক মোঃ ফারুক হোসেনের সার্বিক পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার বি.এম কুদরত-এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপক আমিরুল ইসলাম সহ অনেকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১