বাংলাদেশের খবর

আপডেট : ০১ March ২০২৪

বদলগাছীতে আগুনে পুড়ে একজনের মৃত্যু


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে আলতাফ হোসেন (৬৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।  শুক্রবার (১ মার্চ) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।  নিহত আলতাফ হোসেন বদলগাছী উপজেলার গোড়শাহী মধ্য পাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

নিহত আলতাফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম জানান, তার বাবা বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে থাকত। মধ্যে রাতে হঠাৎ করেই বাবার ঘরে আগুন দেখতে পায় স্থানীয় এক বাসিন্দা।  এরপর চিৎকার শুরু করলে আমরা আগুন লাগার বিষয়টি দেখতে পায়।  এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।  কিন্তু এর আগুন নেভানোর আগেই আমার বাবা আগুনে পুড়ে মারা যায়।  এবং একইসাথে দুটি ছাগল এবং ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মাহাবুবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল জানান, ঘটনাটি জানার পরে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শক করা হয়েছে।  এবং এরই মধ্যে নিহতের পরিবারের মাঝে ৩০ হাজার টাকা সরকারিভাবে সহযোগিতা করা হয়েছে।  এবং কিছু শুকনা খাবার দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১