বাংলাদেশের খবর

আপডেট : ২৯ February ২০২৪

কাহারোলে ওয়াল্ড ভিশনের উদ্যোগে হত-দরিদ্রদের মাঝে অর্থ সহায়তা প্রদান


কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের কাহারোল উপজেলায় ওয়াল্ড ভিশনের উদ্যোগে অতি দরিদ্রদের পারিবারের পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা হসস্তান্তর কর্মসূচী’২০২৪ মাঝে অর্থ সহায়তা প্রদান। ২৯ ফেব্রুয়ারী’২০২৪ রোজ বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকার সময় উপজেলা অডিটরিয়াম হল রুমে ওয়াল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি ভারপ্রাপ্ত ম্যানেজার বাপ্পীজয়ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান মোছাঃ মৌসুমী আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রাজুল ইসলাম।

ওয়াল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি, অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসায়ী ১০জন, ছাগল পালনকারী ৪৫জন, গরু পালনকারী ৩২৫জন, মোট ৩৮০জন দরিদ্রের মাঝে প্রতি জনকে ১৮ হাজার টাকা ও বিকাশ খরচ বাবদ ৩শত ৩৩টাকা মোট ১৮ হাজার ৩ শত ৩৩ টাকা করে প্রদান করেন।  এ সময় প্রধান অতিথি কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বক্তব্যকে বলেন, তৃণমূল পর্যায়ে দরিদ্র পরিবার গুলোকে সাবলম্বি করতে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ওয়াল্ড ভিশন অর্থ সহাযতা প্রদান করছেন এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি।  অনুষ্ঠানের সভাপতি ও ওয়াল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি ভারপ্রাপ্ত ম্যানেজার বাপ্পী জয়ধর বক্তব্যে বলেন, ওয়াল্ড ভিশনের সহযোগীতায় গ্রাম উন্নয়ন কমিটি কমিউনিটি বেইজ অর্গানাইজেশ (সিবিও) হিসেবে সমবায় দপ্তর হতে রেজিষ্ট্রেশন নিয়ে কাজ করছেন।

স্বাগত বক্তব্য রাখেন, ওয়াল্ড দিনাজপুরের প্রাণি সম্পদ বিভাগের টেকনিক্যাল বিশেষজ্ঞ কাজল দে, অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, স্পন্সরশীপ শিশু সুরক্ষা অফিসার মাটিন সিংহ, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, প্রোগ্রাম অফিসার অলবিনুস সরেন। আরও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার লিন্ডারিছিল ও নিখিলগাইন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১