আপডেট : ২৯ February ২০২৪
চলতি দায়িত্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন ডা. মো. রেয়াজুল হক। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তাকে এ নিয়োগ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। প্রণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) থাকা ডা. এমদাদুল হক তালুকদার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। ডা. রেয়াজুল এর আগে ডিপিসির মাধ্যমে এবং সর্বশেষ সুপ্রিরিয়র সিলেকশন বোর্ডের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পদের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩ সালে বিসিএস পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। /মামুন
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১