বাংলাদেশের খবর

আপডেট : ২৯ February ২০২৪

সেনবাগে মানবসেবা ফাউন্ডেশনের শটপিচ ক্রিকেট টুণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে


সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগের সেবারহাট মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শটপিচ প্রাইজমানি ক্রিকেট টুণামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে কে.এইচ.বি ব্রিকফিল্ডে অনুষ্ঠিত হয়েছে।  খেলায় দাগনভূঁইয়া রাজাপুরের ভাবনিপুর স্পোটিং ক্লাব সেনবাগের শ্যামেরগাও বন্ধু স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানাআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন।

এউপলক্ষে স্থানীয় মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম রিগানের সভাপতিত্বে ও মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্ঠা এবং স্থানীয় মেম্বার আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন-বেঙ্গল গ্রুপের পরিচালক ওসেনবাগ উপজেলা আ.লীগের সদস্য সাইফুল আলম দিপু, বিশেষ অতিথি বাটইয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন, মোহাম্মদপুর ইউপি আ.লীগ সেক্রেটারী আবদুল হক, উপজেলা মহিলালীগ সভানেত্রী ও স্থানীয় মেম্বার হাসিনা আক্তার, সমাজসেবক খন্দকার ইমরান, বাটইয়া ইউপি আ.লীগ সেক্রেটারী ওমর ফারুক ,অজুনতলা ইউপি যুবলীগ সভাপতি লিটন , সেবারহাট শের-ই বাংলা স্কুল মার্কেটের সভাপতি সোহেল, মোহাম্মদপুর ইউপির ১নং ওয়ার্ড আ.লীগ সভাপতি মোক্তার হোসেন, সেক্রেটারী মিলন, ৭নং ওয়ার্ড আ.লীগ সেক্রেটারী আবুল কাশেম, যুবলীগ নেতা জুলফিকার রাজু, সমির , শাহাজাহান,আসিফুর রহমান, দিদারুল ইসলাম,আমির হোসেন, রুবেল, জাহাঙ্গীর আলম, শিপন, লিটন ও উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সহসভাপতি প্রবীর প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১