আপডেট : ২৯ February ২০২৪
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে ৩ বছরের শিশু শিহাব শেখকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর শিহাবের লাশ প্রথমে একটি ঘরে ও পরে একটি বাগানে ফেলে রেখে হত্যাকারী পালিয়ে যায়। খবর শুনে চিতলমারী থানা পুলিশ শিহাবের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করেছেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো: ইকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে হত্যাকারী হামিম শেখ (১৫) কে শিবপুর গ্রামে তার মামা বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা দক্ষিনপাড়া গ্রামের হামিম শেখ (১৫) হত্যাকান্ডটি ঘটিয়েছে। পুলিশ ও নিহতের পরিবার থেকে জানাগেছে, প্রতিদিনের ন্যায় শিহাব খেলতে যায়। বুধবার বিকাল ৪টার পর থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছে না। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে শিহাবকে খোজাখুজি শুরু হয়। এক পর্যায়ে সন্ধ্যা অনুমান ৬টা বাজলেও শিহাব ঘরে ফিরে না আসায় চারিদিকে মাইকে প্রচার করা হয়। রাত অনুমান ৮টার সময় শিহাবের বাড়ীর পাশের বাগানে প্রতিবেশীরা তার লাশ দেখে ডাক চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে শিহাবের গলায় ফাঁসের দাগ, হাত ও পা বাঁধা, মাথায় দুটি বড় আঘাতের চিহ্ন এবং পুরুষাঙ্গ কাটা অবস্থায় লাশ উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত: মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য মো: নঈম খা মুঠোফোনে চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো: ইকরাম হোসেনকে শিহাবের লাশ পাওয়া গেছে বিষয়টি অবগত করেন। ওসি ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো: ইকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে হত্যাকারী হামিম শেখ (১৫) কে শিবপুর গ্রামে তার মামা বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ নৃশংস হত্যায় নিহতের মা সুমি আক্তার বাদী হয়ে চিতলমারী থানায় ১৫(২)২৪ একটি হত্যা মামলা দায়ের করেছেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো: ইকরাম হোসেন জানান, হত্যার ঘটনাটি শুনে তাৎক্ষনিক ভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয় হত্যাকারী হামিম শেখ (১৫) কে শিবপুর গ্রামে তার মামা বাড়ী গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নিহতের সুরতহাল রিপোর্ট পেলে আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১