বাংলাদেশের খবর

আপডেট : ২৮ February ২০২৪

বাগেরহাটে ৫ জেএমবি সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা


বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত।  বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাটে অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আতিকুস সামাদ এই রায় ঘোষনা করে।  এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিল।

দন্ডপ্রাপ্তদের মধ্যে মোঃ মোরশেদ আলম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম ও মাসুদুর রহমান তোতাকে ৬ বছর এবং তরিকুল ইসলাম তারেককে ৫ বছরকে দন্ডাদেশ দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, সরকার বিরোধী নাশকতার উদ্দেশ্যে ২০১৬ সালের ১১ নভেম্বর রাতে বাগেরহাটের দড়াটানা ব্রীজ এলাকা অবস্থান নেয় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা। পুলিশ খবর পেয়ে অভিযানে গেলে জেএমবি সদস্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।  জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ৫ মে আদালতে চার্জশীট দাখিল করে। মামলার ৯ জনের স্বাক্ষীরা স্বাক্ষ্য শেষে আদালত এই রাষ ঘোষণা করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১