বাংলাদেশের খবর

আপডেট : ২৭ February ২০২৪

সোনারগাঁয়ে শিক্ষার্থীকে ধর্ষণ


সোনারগাঁও প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবম শ্রেণির ছাত্রীকে (১৫) একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পৌরসভার ভট্টপুর এলাকায় এ ঘটনা জানাজানি হলে ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ধর্ষক ফুলচান (৬০) কে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর দাদা আমির হোসেন।

অভিযোগে জানা যায়, গত রোববার (৭ জানুয়ারি) প্রথমবারের মত জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালানোর পরপর তিনবার ধর্ষণ করার একপর্যায়ে স্কুল শিক্ষার্থী আত্নহত্যা করবে এমন সিদ্ধান্ত নেয়। পরে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলার পর এলাকায় জানাজানি হলে ধর্ষক ফুলচান বাড়ি থেকে পালিয়ে যায়।

অপরদিকে আসামি ফুলচানের ছেলে সিফাত বলছে, আমার বাবা এমন কোন কাজ করতে পারেনা। এগুলো মিথ্যা এবং বানোয়াট। যদি এ ঘটনা ঘটে থাকে তাহলে আইন যা শাস্তি দিবে আমরা মাথা পেতে নিবো।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার  এস.আই পংকজ কান্তি রায় জানান, ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/মামুন

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১