বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০২৪

আমির খানের সিনেমায় যে কারণে অভিনয় করবেন না ফারিণ


বিনোদন ডেস্ক:

সম্প্রতি বলিউড সুপারস্টার আমির খানের প্রযোজিত ‘পাত্রী চাই’ বাংলা সিনেমায় অভিনয় করার সুযোগ পান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  কিন্তু সিনেমাটিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কেন এমন সিদ্ধান্ত? এ বিষয়ে ফারিণ জানান, সিনেমার সবকিছু ঠিক ছিল।  কিন্তু শিডিউল সমস্যা মারাত্মক। সিনেমার শুটিংয়ের শিডিউল তিনবার পরিবর্তন করা হয়েছে।  শিডিউল অনুযায়ী আমিও আমার শিডিউল তিনবার পরিবর্তন করে তাদের সময় দিয়েছি।  কিন্তু শেষ পর্যন্ত তিনবারই সিনেমার শুটিং শুরু হয়নি।

অভিনেত্রী আরও জানান, এ সিনেমায় অভিনয়ের জন্য আমার অন্য কাজের শিডিউল নষ্ট হচ্ছে।  ‘পাত্রী চাই’ সিনেমার আবার নতুন শিডিউল হলে সে শিডিউল অনুয়ায়ী শুটিং শুরু হবে কিনা সে বিষয়টিও অনিশ্চিত।  তাই সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

জানা গেছে, বলিউড অভিনেতা আমির খানের ফান্ড সমস্যার কারণে শুটিং আটকে গেছে ‘পাত্রী চাই’ সিনেমার ।  তবে খুব শিগগিরই সে সমস্যা কাটিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে।  আমির প্রযোজিত প্রথম বাংলা সিনেমা ‘পাত্রী চাই’-র চিত্রনাট্য ও পরিচালকের দায়িত্বে রয়েছেন ‘লাপতা লেডিস’ খ্যাত চিত্রনাট্যকার ও সিনেমার পরিচালক বিপ্লব গোস্বামী।

পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের জীবনের নানা সমস্যাকে নতুনভাবে ভাবতে শেখার গল্প বলবে ‘পাত্রী চাই’ সিনেমাটি।  প্রমোদ ফিল্মসের প্রযোজনায় সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তীকে।  সব্যসাচী চক্রবর্তী ও মমতাশস্করের মতো তারকাকেও দেখা যাবে এ সিনেমায়।

BK-ASIF


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১