বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০২৪

পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি


উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে অভিনেত্রী সানি লিওনের ছবি দেখা গেছে। ‘সানি লিওন’ নামের অ্যাডমিট কার্ড এবং এই অভিনেত্রীর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রবেশপত্রে পরীক্ষার তারিখ রয়েছে শনিবার ১৭ ফেব্রুয়ারি। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভারতের উত্তরপ্রদেশের ৭৫টি জেলায় ২ হাজার ৩৮৫টি পরীক্ষা কেন্দ্রে পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়োগ পরীক্ষা নেয়া হয়। রাজ্যটির পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ডের (ইউপিপিআরবি) ওয়েবসাইটে সানি লিওনের ছবি দিয়ে নিবন্ধন করা হয়েছে। সেখানেই দেখা যায়, অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি। ফর্ম অনুসারে, সানি লিওনের পরীক্ষার কেন্দ্র ছিল কনৌজের তিরওয়া তহসিলের শ্রীমতী সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। কনৌজ পুলিশের সাইবার সেল এই বিষয়ে তদন্ত শুরু করেছে।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অ্যাডমিট কার্ড যার নামে, সেই পরীক্ষার্থী পরীক্ষাই দিতে আসেননি। পরে যাচাই করে দেখা যায়, অ্যাডমিট কার্ডটি নকল। রেজিস্ট্রেশনের জন্য যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছিল, তা উত্তর প্রদেশের হলেও, ঠিকানা দেওয়া মুম্বাইয়ের। রেজিস্ট্রেশনের সময়ই অভিনেত্রীর ছবি আপলোড করা হয়েছিল। অন্যদিকে যার নামে রেজিস্ট্রেশন হয়েছিল অ্যাডমিট কার্ডটি, তাকে তলব করা হয়েছে। এদিকে উত্তর প্রদেশের এই কনস্টেবল নিয়োগ পরীক্ষায় শনিবার কমপক্ষে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সকলেই ভুয়া পরীক্ষার্থী ছিলেন।

/মামুন


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১