বাংলাদেশের খবর

আপডেট : ১৬ February ২০২৪

সাড়াদিন কাজ করেও এক কেজি চালের পয়সা যোগার হচ্ছে না


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

রাস্তা বসে আছেন কেউ বুঝি রিক্স,ভ্যান অথবা বাইসাইকেল নিয়ে সারাতে (মেরামত) করতে আসবে।  প্রতিদিনই কাক ডাকা ভোরে বেরহন ঘর থেকে।  ৭৫ বছর বয়সী বৃদ্ধ কাজী চুন্ন মিয়া। তিনি বসবাস করেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের কান্ডপাশা গ্রামে।  তিনি স্ত্রী ও এক মেয়ে নিয়ে থাকেন শ^শুর বাড়ী।  বর্তমানে তিনি ফুটপাতে বসে কান্ডপাশা শরিকল ইউনিয়নে রাস্তা পাশে বসে জীবিকা নির্বাহ করছেন।

১৫ ফেব্রুয়ারী সরেজমিনে দেখা যায় তিনি সারাদিন কাজ করে মাত্র ৩৫ টাকা পেয়েছেন।  যা দিয়ে এক কেজি চাল কেনাও যায়না।  বয়সের ভারে এখন আর ভাড়ি কোন কাজ করতে পানে না বৃদ্ধ চুন্নু মিয়া।  তাই রাস্তার পাশে বসেই এই কাজ বেছে নিয়েছেন।  দুই সন্তনের জনক চুন্নু মিয়া।  করোনার সময় কাজ ঢাকা থেকে কাজ হারিয়ে দেশে এসে এই পেশা বেছেনেন।  চুন্নুমিয়ার ছেলে ঢাকায় থাকাতে তাদের কোন খোঁজ খবর নেয় না।

তাই তিনি ভিক্ষার পেশা বেছে না নিয়ে কাজ করে খেতে চান।  তিনি জানান এই রাস্তা ভ্যান,রিক্স ও সাইকেল কম চলাতে কাজও হয় না। তবে তিনি ঢাকায় র্দীঘ তিন যুগ ধরে ভ্যান,রিক্স ও বাইসাইকেল মেরামত করতেন।  এখন দেশে যে টাকা পান তা নিয়েই চলছে স্ত্রী ও এক মেয়ে নিয়ে তাদের অভাবের সংসার।  অনেক দিন যাব চুন্নমিয়ার মেয়ে স্বামীর সাথে বোনাবুনি না হওয়াতে উঠেছেন বাবার সংসারে।

তাই যে টাকা তিনি কাজ করে পান তা দিয়ে সংসার চলা খুবই কষ্টকর।  একটু বৃষ্টি হলেই চুন্নু মিয়ার ওই দিন আর কোন কাজ করতে পারেন না।  এভাবেই খোলা আকাশের নিচে রাস্তা ধারে বসে প্রতিদিন বসে থাকেন রিক্স,ভ্যান, বাইসাইকেল মেরামত করার জন্য।  তার দোকানে রয়েছে সাকেলের চাকায় হাওয়া দেয়ার জন্য একটি পামবার, দুইটি স্লাই রেঞ্জ, একটি প্লাস ও একটি হাতুরি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১