আপডেট : ১৬ February ২০২৪
সোনারগা ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি: সোনারগাঁওয়ের প্রবীণ আলেমে দ্বীন ও সাহেবে তাসাউফ খানকাহ হাবিবিয়ার প্রতিষ্ঠাতা পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল মুফাসসিরে কোরান গ্রন্থকার হাফেজ ক্বারী মাওলানা মুফতী মোহাম্মদ হাবীবুজ্জামান(৯৫) গতকাল বিকেল চার ঘটিকায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন পুত্র এবং তিন কন্যা রেখে যান। তিনি হাফেজ্জী হুজুরের কাছে লালবাগ মাদ্রাসায় হিফজ শেষ করে সেই মাদ্রাসায়ই সদরসাব হুজুরের সোহবতে থেকে দাওরায়ায়ে হাদীস এবং ইফতা শেষ করে মিডফোর্ডে পারফিউম ব্যবসার মাধ্যমে কর্মজীবনে নেমে নিজ গ্রাম বসনদরদীর অনেক যুবককে পারফিউম এবং ক্যামিকেল ব্যবসায় হাতে খড়ি দেন। তার পিতা কেরানী সাব তাবলীগে চিল্লা দেয়াকালে বেলাবো তাবলীগী মারকাজ সংলগ্ন গ্রামে দোস্তী পেতেছিলেন। তাসাউফ এবং তরিকতের সবক ফটিকছড়ির নানুপুরী হুজুরের কাছ থেকে নিয়ে খেলাফত প্রাপ্ত হয়ে নিজ বাড়ীতে খানকায়ে হাবিবিয়া প্রতিষ্ঠা করে এক নাগারে ১২ বৎসর প্রতিরাতে কোরান শরীফের ধারাবাহিক তাফসীর করেছেন। তিনি উলুকান্দী কেন্দ্রীয় ঈদগাহে ( ভাদাগাজীর ঈদগাহে) টানা প্রায় ৬৫ বছর বিনা বেতনে ঈদের নামাজ পড়িয়েছেন। আল্লাহ তাকে জান্নাতে আলা মাকাম দান করুন। শুক্রবার বাদ জুম্মা উলুকান্দী কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। BK-ASIF
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১