আপডেট : ১০ February ২০২৪
চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এর চেয়ারম্যান ও জেলা পরিষদ চট্টগ্রাম এর চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম এর বড়বোন রাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান, সেক্রেটারী, কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা ও ইউনিটের কর্মকর্তাবৃন্দ, হাসপাতালের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের পক্ষে মরহুমার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য রাইসুল ইসলাম চৌধুরী এমিল, মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন, উপ যুব প্রধান -১ কৃষ্ণ দাশ সহ যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। রেড ক্রিসেন্টার নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১