আপডেট : ১০ February ২০২৪
গোসাইরহাট প্রতিনিধি: আসন্ন গোসাইরহাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিশিষ্ট সমাজসেবক ,তরুন শিল্পপতি,শিক্ষানুরাগী ও জাতীয় যুব কাউন্সিলের সভাপতি মাসুদ আলম আলোচনা ও শীর্ষে রয়েছেন। তিনি এখন গোসাইরহাটের জনগনের মুখেমুখে। মাসুৃদ আলম ইদিলপুর ইউনিয়নের একজন বাসিন্দা ও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার বাবা ও একজন ব্যবসায়ী। মাসুদ আলমের সমাজসেবার পরিধি সারা দেশব্যাপী। তিনি সর্বদাই জনহিতকর কাজ করে চলছেন। জনসেবা যেন তার একটি নেশা পেশা। এলাকায় গরীব দুঃখী মানুষের জন্য তিনি সর্বদাই হাত বাড়িয়ে দেন। যেকোন দূর্যোগ ও আপদকালীন সময়ে তিনি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ান। করোনা কালীন সময়ে এলাকায় তিনি যথেষ্ট দান অনুদানসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাহায্য সহায়তা করেছেন। শীতের সময় গরীবের জন্য শীতবস্ত্র ,ঈদুল ফিতর ও ঈদুল আযহা উৎসবে অসহায় মানুষের মাঝে তিনি শাড়ি, লুঙ্গি,চাল,ডাল,তৈল লবন,সেমাই, চিনি ও নগদ অর্থ সহায়তা করে থাকেন। বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য তিনি গিফট দিয়ে লেখা পড়ার মানোন্নয়নের জন্য উৎসাহ দিয়ে থাকেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও তিনি সহায়তা করে থাকেন। তিনি অসাধ্যকে সাধ্য করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ও ফাউন্ডার ব্যবস্থাপনা পরিচালক ই-লানিং অ্যান্ড আনিং লিঃ, ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক প্রমিজ আইটি সল্যূশন লিঃ , ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক নগদ এক্সপ্রেস কুরিয়ার, ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক নগদহাট বাংলাদেশ লিঃ, ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক ই-টেলিকম, ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক প্রমিজ ইনফোটেক লিঃ,চেয়ারম্যান সোসাইটি ফর পিপুলস অ্যাডভান্সম্যান্ট,পরিচালক রিসদা বাংলাদেশ,স্বত্তাধিকারী মোরাল লানিং ইনস্টিটিউট,ব্যবস্থাপনা সম্পাদক। তিনি নানা সংগঠনের সাথে জড়িত রয়েছেন। মাসুদ আলম জাতীয় যুব কাউন্সিলের সভাপতি, যা সারা দেশব্যাপী যুব সমাজের প্রতিনিধিত্ব করে। তিনি ইয়ুথ এন্টারপ্রেনার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ ও সাধারন সম্পাদক প্রতিবেশী কুটির শিল্প । বঙ্গবন্ধুর আদর্শে সমাজের প্রতিটি যুবদের একত্রিত করনের মাধ্যমে যুবদের কর্মসংস্থান দেয়াসহ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চান। যেখানে ধনী গরীব ভেদাভেদ থাকবেনা। থাকবে সকলের মৌলিক চাহিদা পূরনের নিশ্চয়তা । মাসুদ আলম গোসাইরহাট উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া এবং দলীয় নেতাকর্মীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১