বাংলাদেশের খবর

আপডেট : ১০ February ২০২৪

বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু


বরগুনা প্রতিনিধি:

বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন দাস আর নেই।  শুক্রবার (৮ ফ্রেব্রুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে পৌরশহরের আমতলার পাড় এলাকার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।  মৃত্যুর সময়ে তার বয়স হয়েছে  ৫৩ বছর।

সাংবাদিক স্বপন দাস আশির দশকের দিকে বরগুনার একটি স্থানীয় সাপ্তাহিক পত্রিকায় লেখালেখি মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন।   এছাড়াও তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একজন নাট্যাভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন।  স্বপন দাস দীর্ঘদিন শ্বাসকস্ট সহ বিভিন্ন  জটিল রোগে শয্যাশায়ী ছিলেন।

বরগুনা সকল সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, স্বপন দাস ছিলেন জেলার খ্যাতিমান একজন সাংবাদিক।  তার কলমে ফুটে উঠেছে জন দুর্ভোগ, দুর্নীতি-অসঙ্গতি, নাগরিক সমস্যা ও সম্ভাবনার নানান চিত্র।  তার মৃত্যুতে বরগুনা সাংবাদিক অঙ্গনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি।

বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন দাসের মৃত্যুতে বরগুনা প্রেসক্লাব থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।  সকাল ৯ টায় প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী আত্মার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।  প্রেসক্লাবের সকল সদস্য, সহযোগী সদস্য- সংবাদকর্মীগন ৩ দিন কালো ব্যাচ ধারণ করবেন।  এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে তার পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১