বাংলাদেশের খবর

আপডেট : ০২ February ২০২৪

সরকারি সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান




মরক্কো সফর শেষে শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল মরক্কো বিমান বাহিনীর ইন্সপেক্টর জেনারেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল এয়ার স্কুলসহ বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও রয়্যাল মরক্কো বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ রয়্যাল মরক্কো বিমান বাহিনীর ইন্সপেক্টর মেজর জেনারেল মুহাম্মদ গাদিহ্ এর আমন্ত্রণে গত ২৭ জানুয়ারি সরকারি সফরে মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১