বাংলাদেশের খবর

আপডেট : ২৯ January ২০২৪

সিংগাইরে বিধবার লাশ উদ্ধার খুনের সন্দেহে আটক ৪


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইরে সাফিয়া আক্তার লক্ষ্মী (৫৫) নামের এক বিধবার লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। রোববার (২৮ জানুয়ারী) রাতে সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর মোল্লাপাড়া গ্রাম হতে লাশটি উদ্ধার করা হয় । সাফিয়া আক্তার লক্ষ্মী ঐ গ্রামের মৃত দরবেশ মোল্লার স্ত্রী।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের দুই ছেলে তরিকুল ইসলাম সোনামিয়া (৩০) ও রতন মিয়া (৩৫) ও জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিল্লাল মোল্লা (৬০) ও ছায়েদ মোল্লা (৫৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবা গত রাতের সাফিয়া আক্তার লক্ষ্মী নিজ গৃহে ঘুমিয়ে পড়েন।

পাশের ঘরেই মানসিক ভারসাম্যহীন বড় ছেলে রতন ঘুমান। এ সমায় ছোট ছেলে মায়ের ঘরের তালা খুলে ঘরে ঢুকেই মেঝেতে তার মায়ের রক্তমাখা লাশ দেখতে পায় । এ ঘটনায় ডাকচিৎকারে আশপাশের লোকজন ভীড় করে । স্থানীয়রা জানান নিহতের বড় ছেলে রতন মিয়া মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যে তার মাকে মারধর করতো। সবাই তাকেই সন্দেহ করছেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১