আপডেট : ২৮ January ২০২৪
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে শিশু ধর্ষনের বিচার দাবীতে এলাকাবাসী বিভোক্ষ মিছিল করেছে। রবিবার দুপুরে গোপালপুর মসজিদ রোড এলাকাবাসীর উদ্যোগে এ মিছিলটি গ্রাম থেকে বের হয়ে এনায়েতপুর থানা ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে। এনায়েতপুর হাট চত্বরে এসে এলাকাবাসী পক্ষে কয়েক জন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এলাকার নিরহ সাইদুল ইসলামের শিশু কন্যাকে নরপশু হানজালা ধর্ষন করার ঘটনায় সবাই স্তম্ভিত। পুলিশ তাকে ও অন্যান্য আসামীদের আটক করলেও স্বজনেরা ভয়ভীতি দেখাচ্ছে। আমরা চাই দায়ীদের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক। আমরা দায়ীদের ফাঁসি চাই। এদিকে পুলিশ ও নির্যাতিতার স্বজনেরা জানান, গত শনিবার সকালে এলাকার দরিদ্র তাঁত শ্রমিক সাইদুল ইসলামের নয় বছরের শিশু কন্যাকে ফুসলিয়ে নিয়ে এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে হানজালা (৩০) ধর্ষণ করে পালিয়ে যায়। তখন শিশুটির ব্যাপক রক্তক্ষরণ হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে, পুলিশ শনিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ এলাকা থেকে ধর্ষক হানজালাকে আটক করে। এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনার ৯ ঘণ্টার মধ্যে প্রধান আসামী ধর্ষক সহ
এছাড়া বিভিন্ন ভাবে অভিযান চালিয়ে মামলার আসামী আক্তার হোসেনের স্ত্রী রনজিদা খাতুন, আক্কাস মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা, আব্দুল লতিফ লুতুকে আটক করে।
৪ জনকে আটক করতে সক্ষম হয়েছি। সেরা ঘটনা পর্যালোচনা করে দুটো সময়ের মধ্যে দায়ীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। এছাড়া নির্যাতীত পরিবারকে যথাযথ নিরাপত্তা প্রদানে পুলিশ পদক্ষেপ নেবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১