আপডেট : ১৪ January ২০২৪
অর্থ মন্ত্রণালয় একা পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো আমরা। রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, মাত্র দায়িত্ব গ্রহণ করলাম। অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সকল চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করা হবে। এ মুহূর্তে যদি অগ্রাধিকারের কথা বলেন, তাহলে সামনের রমজানই প্রথম অগ্রাধিকার। আপনাদেরও সহযোগিতা দরকার হবে। অর্থপাচার রোধে কাজ করা হবে জানিয়ে সদ্য শপথ নেয়া এই মন্ত্রী বলেন, অর্থপাচার রোধে কাজ করা হবে। টাকার মূল্য কমে গেছে। সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কী করা যায়! আবুল হাসান মাহমুদ আলী বলেন, কত ষড়যন্ত্র, কতকিছু থাকা স্বত্বেও আমারা এগিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ থাকবে। আমাদের অর্জনও কম নয়। এটা ধারাবাহিক প্রক্রিয়া। একবারে সব করা সম্ভব নয়। অনেক কারেকশন করতে হবে। সকল উন্নয়ন প্রক্রিয়াই কারেকশন দরকার আছে। চ্যালেঞ্জ থাকবে। সমাধান করতে হবে। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কত ত্যাগের বিনিয়োগ স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর এই দেশ ধ্বংস করতে দেবো না। যারা এখনও বিরোধিতা করেন তাদের খেয়াল করতে হবে। তাদের কত ধৃষ্টতা, ওপেন মিটিংয়ে বিএনপি মহাসচিব বলেছেন, পাকিস্তান ভালো ছিল। তাদের আমি সেখানে চলে যেতে বলেছি। পাকিস্তান ভালো ছিল, যান দেখে আসেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১