আপডেট : ০৯ January ২০২৪
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় ভোটের দিনে প্রকাশ্যে গুলি ছোড়া শামীম আজাদ ওরফে ব্লেড শামীমকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। সোমবার দিবাগত রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, ভোটের সময়ে গুলিবর্ষণকারী শামীমকে সীতাকুণ্ড উপজেলা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে রোববার ভোটের দিন সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় মনজুর আলমের নির্বাচনী ক্যাম্পের সামনে এক যুবককে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই যুবককে শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম হিসেবে চিহ্নিত করা হয়। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষে শান্ত বড়ুয়া ও মো. জামাল নামে দুইজন গুলিবিদ্ধ হন। এ সময় আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা যায় শামীমকে।। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের অনুসারী বলে জানা গেছে। যদিও কাউন্সিলর ওয়াসিম বিষয়টি অস্বীকার করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১