আপডেট : ০৫ January ২০২৪
যশোর প্রতিনিধি : যশোর- ঝিনাইদহ মহাসড়কের বারীনগর বাজারের কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত হয়েছে। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আলামিন। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাজেদিহি গ্রামের হানিফ আলীর ছেলে। স্থানীয় ওপুলিশ জানিয়েছে আলামিন শুক্রবার সকাল ৯ টার দিকে বারোবাজার থেকে নছিমন চালিয়ে যশোর শহরে যাচ্ছিলো । পথিমধ্যে কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস খুলনা মেট্রো ১১-০১৫২ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলামিন মারা যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান বেপরোয়া বাস চালকের কারণেই এই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন , ঘটনাটি শুনেছি এ বিষয়ে বারোবাজার হাইওয়ে পুলিশ বিষয়টা দেখবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১