আপডেট : ০৫ January ২০২৪
কাহালু( বগুড়া) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১দিন বাকি। নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে বগুড়ার কাহালুতে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহনের জন্য উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ৬৫টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব ভোট কেন্দ্রে ভোট গ্রহনে ৮ শ প্রিজাইডিং অফিসার সহকারি প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসার নিয়াগ দেয়া হয়েছে। নির্বাচন গ্রহনযোগ্য করতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এবারেই প্রথম বারের মতো আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় ভোট কেন্দ্র গুলোতে ব্যালট পেপার প্রেরণ করা হবে ভোটের দিন সকালে। ভোটের অন্যান্য সামগ্রী প্রেরণ করা হবে ভোটের আগের দিন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হবে। নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ৩ ডিসেম্বর হতে সশস্ত্র বাহিনী মাঠে নেমেছেন। এছাড়া ভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় ও ভোটের পরিবেশ সুন্দর রাখতে বিজিবি, র্যাব, ও পুলিশ আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনী পুরো নির্বাচনি এলাকার নিরাপত্তায় মাঠে থাকবেন। ইতিমধ্যে নির্বাচনি এলাকা আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। ৭ জানুয়ারি রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মেরিনা আফরোজ জানান, অবাধ সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন করতে প্রশাসনের পক্ষ সকল প্রস্ততি গ্রহন করা হয়েছে। নির্বাচনের দিন যে কোন সহিংসতা ও নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচনি মাঠে ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট,২ জন বিচারিক ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। একই সাথে স্ট্রাইকিং ফোর্সের টিম নির্বাচনি এলাকায় কঠোর নজরদারিতে টহলরত থাকবেন। এদিকে ভোট কেন্দ্র গুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে একজন এস আই এর নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবেন বলে জানান, কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৫১৪ জন। এর মধ্যে পূরুষ ১ লাখ ৭১ হাজার ৩ শত ৩৮ জন ও নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ১৭০ জন। পূরুরষের চেয়ে নারীর ১ হাজার ৮ শ ৩২ ভোট বেশি। এ ছাড়া তৃতীয় লিঙ্গের হিজড়া ভোটার রয়েছে ৬ জন। এ নির্বাচনে ৩ জন দলীয় প্রতীকে ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বর্তমান সংসদ সদস্য ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ডাঃ জিয়াউল হক মোল্লা, বাংলাদেশ কংগ্রেস পার্টির ডাব প্রতীকে মোঃ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, জাতীয় পার্টির মোঃ শাহিন মোস্তফা কামাল ফারুক (লাঙ্গল) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোশফিকুর রহমান কাজল (ট্রাক) প্রতীকে ও গণতন্ত্র পার্টির হতে ইন্জিনিয়ার মন্জুরুল ইসলাম কবুতর প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১