আপডেট : ০৫ January ২০২৪
ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: বিএনপি সহ সমমনা দলগুলোর ভোট বর্জনের মাধ্যমে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ আগামী ৭ জানুয়ারি রবিবার । এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির এর নির্দেশনায় ভোট বর্জনে লিফলেট বিতরণ ও গণ সচেতনতা সৃষ্টির শান্তিপূর্ণ কর্মসূচী জোরদার করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌরর নেতাকর্মীরা। আওয়ামী লীগ, স্বতন্ত্র ও অন্যান্য কয়েকটি দল অংশগ্রহণের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা এবং প্রশাসনিক সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। অন্যদিকে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অন্যান্য অঙ্গ ওসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রহসনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে সচেতনতামূলক গণমুখী কর্মসূচী পালন করে যাচ্ছে। ঘাটাইল এলাকার সাধারণ ব্যবসায়ী আরিফুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় নির্বাচনী উৎসবে ঘাটতি আছে। বিএনপি সমর্থক একটি বড় অংশ এই নির্বাচনে ভোট প্রদানে বিরত থাকার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রে ভোটার উপস্থিতিই নির্বাচনে বড় চ্যালেঞ্জ মনে করছেন তিনি। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসির এ প্রতিবেদক কে জানান, আটক মামলা হামলা নির্যাতনের মুখে আমাদের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ঘাটাইল সহ সাড়া বাংলাদেশের ভোটাধিকারবিহীন জনতা ঘৃণা সহকারে প্রহসনের এই নির্বাচন বয়কট করেছে। আমাদের নেতা তারেক রহমানের আহব্বানে ঘাটাইল বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ভোট বয়কটের প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। জনগণ ভোট কেন্দ্রে উপস্থিত না হয়ে তামাশার এই নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে বলে দাবী করেন তিনি। ৪ জানুয়ারি বৃহস্পতি বার ঘাটাইলের বিভিন্ন যায়গায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মীরা ভোট বর্জনে প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণ সংযোগ চালিয়েছে। উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, বাজারে নেতাকর্মীরা তফসিল ঘোষণার পর থেকেই নানান কর্মসূচী পালন করে আসছে। তারা তাঁদের নির্দিষ্ট দাবীদাওয়া সম্বলিত লিফলেট জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ কামরুল হাসান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা (ঈগল), জাতীয় পার্টি প্রার্থী আব্দুল হালিম (লাঙ্গল), বিএনএম প্রার্থী জাকির হোসেন (নোঙর), বাংলাদেশ সাম্যবাদী দল মনোনীত প্রার্থী কমরেড সাখাওয়াত হোসেন সৈকত (চাকা), পিপলস পার্টি মনোনীত প্রার্থী মোঃ হাসান মামুন (আম)। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল। এসব দলের মধ্যে সরকারের পদত্যাগ দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৩৯টি দল ছাড়াও বাম জোট ও ইসলামী রাজনৈতিক দল রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১