আপডেট : ২২ December ২০২৩
কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি: যারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস ও জাতীয় নির্বাচন বালচাল করতে চায়। সেই সব বিএনপি জামায়াতের অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করতে হবে । তিনি আরো বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ক্ষতি এবং ষড়যন্ত্র করছে । তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ৭ জানুয়ারির নির্বাচন ফ্রী ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত, বিএনপি নির্বাচনে না এলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, যারা নির্বাচনে আসবে না তারা রাজনীতির মাঠ থেকে চিরতরে হারিয়ে যাবে। তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্র করে বাস-ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। শুক্রবার বিকালে কেরানীগঞ্জের চড়াইল খেলার মাঠে কালিন্দী ইউনিয়নের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আগামীতে সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হতে ভোটারদের ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বর্তমান সরকারের অধীনে ১৫ বছরে দেশের যোগাযোগ, শিক্ষ,স্বাস্থ্য,বিদ্যুৎ,খাদ্য ও কৃষি খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে কৃষক আগে যে জমিতে ১০ টন ধান পেত এখন বর্তমান সরকারের আধুনিক কৃষক তৈরি করতে উপজেলা কৃষি কর্মকর্তাদের উন্নত মাধ্যমে সেই জমিতে ২০ থেকে ৩০ টন ধান উৎপন্ন করা সম্ভব হযেছে। তিনি বলেন, আগামীতে সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া। আর স্মার্ট বাংলাদেশ গড়ার পূর্বশর্ত হচ্ছে ভোটারদের অংশগ্রহণ। কালিন্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাসান মোস্তান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, শফিউল আজম খান বারকু, শিলারা ইসলাম, আই কে শাহীন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন , সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১