বাংলাদেশের খবর

আপডেট : ১৩ December ২০২৩

কিশোরগঞ্জে যোগদান করলো নবাগত ইউএনও এম এম আশিক রেজা


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা বুধবার (১৩ ডিসেম্বর) যোগদান করেছেন। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা থেকে বদলী হয়ে এ উপজেলায় যোগদান করেন।

সম্প্রতি দেশের বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণের বদলী করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজাকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়। তিনি নীলফামারীর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে এ উপজেলায় যোগদান করেন। নবাগত ইউএনও এম এম আশিক রেজা এর আগে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ছিলেন। তিনি ৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১