বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ বোতল মদ সহ ৩ জনকে গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি;

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২৫০ বোতল বাংলা মদ সহ ৩ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার বিকেল ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই মোঃ মোসাব্বির আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন চৌধুরীটোলাস্থ অভিযান চালিয়ে আব্দুল হালিম (৩৩) এর বসতবাড়ি হতে ৩ জন আসামী গ্রেফতারপূর্বক ২৫০ বোতল বাংলা মদ (প্রতিটি বোতল ৪০০মিলি করে মোট ১০০লিটার) জব্দ করা হয়।

এ বিষয়ে সদর মডেল থানার এসআই মোঃ মোসাব্বির আহমেদ বলেন, পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর দিক নির্দেশনায় মাদক নির্মূলের অংশ হিসাবে ২৫০ বাংলা মদ সহ ৩ জনকে গ্রেফতার করা হয় এবং এ সংক্রান্তে সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১