বাংলাদেশের খবর

আপডেট : ০৯ December ২০২৩

কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্য নিয়ে শনিবার (৯ ডিসেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা শহরের কাঠালতলী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সততা সংঘের সদস্য, স্কাউট সদস্য, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুলের সভাপতিত্বে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা হয়।

 এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ্, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুকুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আঃ গনি, কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, নিতাই ডাংগাপাড়া দাখিল মাদ্রাসার সুপার আঃ জলিল, সততা সংঘের সদস্য অর্পিতা। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সততা সংঘের সদস্য, স্কাউট সদস্য, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় ৩ শতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহনেওয়াজ শাহ ও রায়হান। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১