বাংলাদেশের খবর

আপডেট : ০৯ December ২০২৩

কালুরঘাট বিসিক শিল্প এলাকায় জুট পক্রিয়াকরণ কারখানায় অগ্নিকান্ড


চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সিএমপি‘র চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে একটি জুট/ফাইবার পক্রিয়াকরণ কারখানা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস কালুরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, কালুরঘাট বিসিক শিল্প এলাকায় কাদের বেডিং নামে একটি জুট/ফাইবার পক্রিয়াজাতকরণ কারখানায় আগুন লাগে। এতে আগুন নির্বাপণে কালুরঘাট ফায়ার স্টেশনের তিনটি, চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি এবং বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট একসঙ্গে কাজ করে। দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১