বাংলাদেশের খবর

আপডেট : ০৩ December ২০২৩

নন্দীগ্রামে অভ্যান্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন


নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-

নন্দীগ্রাম উপজেলায় চলতি মৌসুমে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির।

 উদ্বোধনকালে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি অফিসার গাজীউল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাজেদুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সারমিন আক্তার, উপজেলা চাল-কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা তৌফিক, সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ। চলতি মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় কৃষকদের কাছ থেকে ৩০ টাকা দরে ৭৪৫ মেট্রিকটন ধান এবং ৪৪ টাকা দরে ৭৪২ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১