আপডেট : ০৩ December ২০২৩
নাটোর প্রতিনিধি: নাটোর শহরের স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় কার্যালয়ের ভিতরে থাকা চেয়ারসহ আসবাপত্র পুড়ে গেছে। রোববার(৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৩ টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে এলাকায় ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগে। এসময় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করেন তারা। এর আগে (১৯নভেম্বর) শনিবার দিবাগত রাত ৩টার দিকে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় গভীর রাতে পার্কিং করা মুক্তিসেনা নামে একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছরাও জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় একটি ফিলিং স্টেশনে রাখা তিনটি যাত্রীবাহী বাসে গত সোমবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনা ঘটে। স্থানীয় সংসদ সদস্যের মালিকানাধীন একটি ফিলিং স্টেশনে পার্কিং করা জিএম ট্রাভেলস এর তিনটি বাস অধিকাংশই পুড়ে যায়। এদিকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা অফিসে আগুন দেয়ার কথা জানতে পারি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন। নাশকতা করার জন্য অফিসে আগুন দেয়া হয়েছে। এ ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবী করছি। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১