আপডেট : ২০ November ২০২৩
সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে প্রবাসীর বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার ধল্লার গাজিন্দা হঠাৎপাড়া গ্রামে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সশস্র মুখোশধারি ডাকাতরা মুজুমদার ভিলার ৬ জন কে পিটিয়ে আহত করে স্বার্ণালংকারসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট পাট করে নিয়ে যায় । আহতদের মধ্যে গুরুতর দু’জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, রবিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজলার ধল্লা ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের মজুমদার ভিলায় ১০- ১২ জনের মুখোশধারী একটি ডাকাত দল গৃহকর্তী জাহানারা বেগমেরব , বিল্ডিংয়ের পিছনেদিয়ে মইয়ের মাধ্যমে ছাদে ওঠে , চিলে কোঠার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন । এরপর গৃহকর্তার নাতনি শিশু সানজিদার গলায় দা ধরে পরিবারের সবাইকে জিম্মি করেন । এরপর ডাকাতেরা আলমারির চাবি নিয়ে ৩০ ভরি স্বর্ণালংকার, ১২০০ সৌদি রিয়াল, নগদ ১৫ হাজার টাকা, টিভি ও মোবাইল সেটসহ মূল্যবান মালামাল লুট হয়। জাহানার ছেলে সোহেল (৩৫) প্রতিরোধের চেষ্টা করলে তাকে কুপিয়ে জখম করে ডাকাতরা । সেই সঙ্গে আমিসহ পরিবারের অন্য ২ সদস্যকে মারধর করে। তাদের ডাকচিৎকারে প্রতিবেশী ফারুক হোসেন, আবুল হোসেন এগিয়ে আসলে তাদের কে কুপিয়ে জখম করে। এলাকাবাসি এগিয়ে এলে ডাকাতদল দ্রুত পালিয়ে যায়। আহতদের মধ্যে সোহেল ও ফারুকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকায় ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১