আপডেট : ১৮ November ২০২৩
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ৫কেজি ৪’শ গ্রাম গাজাসহ মো. আল-আমিন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার (১৮ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতকে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি খুলনার রূপসা উপজেলার আইচগাতী গ্রামের মুজিবুর রহমানের ছেলে। র্যাব জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র্যাব-৬ এর একটি অভিযানিক দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি আল-আমিনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ৫কেজি ৪’শ গ্রাম গাজা উদ্ধার করে। এ ব্যাপারে শনিবার সকালে র্যাব-৬ এর বিজিবি ওয়ারেন্ট অফিসার মো. আল-এমরান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ওই মাদক কারবারির বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১