আপডেট : ১৬ November ২০২৩
কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে কদমতলী বেগুন বাড়ী ব্রিজ পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রিমন নামে এক তৈরি পোশাক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম রিমন (৩৮)। রিমন দক্ষিণ কেরানীগঞ্জ থানার বেগুন বাড়ি এলাকার আলীম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি ব্রিজের রাস্তা পার হওয়ার দ্রুতগামী মালবাহী ট্রাকের ধাক্কায় এ দূর্ঘনা ঘটে । আটক ট্রাক নং রংপুর -ট ০৫ -০১৩৬। প্রত্যক্ষদর্শীরা জানান রিমন ঘটনাস্থলে নিহত হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে মর্গে পাঠায়। নিহত রিমনের দুই কন্যা সন্তানের জনক। তিনি সদরঘাট হকার্স মার্কেটে তৈরি পোশাকের ব্যবসা করত বলে পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় ট্রাক চালক তাৎক্ষণিক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১