বাংলাদেশের খবর

আপডেট : ১৬ November ২০২৩

চট্টগ্রামের ওয়াসা মোড় ও বাদুরতলা গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরের দুইটি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৭টার দিকে বাদুরতলা এলাকায় টিসিবির একটি ট্রাকে আগুন দেয়, তবে আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা হয়।

তারপর ওয়াসা মোড়ে পার্কিং করে রাখা দুটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ওয়াসার মোড়ে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। কে বা কারা বাস দুটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি। খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, ওয়াসার মোড়ে পাকিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১