আপডেট : ০৯ November ২০২৩
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়ারলেস মোড়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা হলেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বগা (৩৭) এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহমান (৪২) ও ফখরুল ইসলাম (৩৫)। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘বুধবার বিএনপির নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এসময় তারা বেশকিছু গাড়ি ভাঙচুর করে এবং আগুন দেয়। ঘটনাস্থল থেকে হাতেনাতে স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১