বাংলাদেশের খবর

আপডেট : ০৯ November ২০২৩

ফকিরহাটে ভ্যান চুরি সিন্ডিকেটের দুই সদস্য আটক


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়া থেকে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ফকিরহাট উপজেলার মানসা বাজার এলাকা থেকে সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে স্থানীয়রা। পরে ভ্যানসহ থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর)  আটককৃত দুইজনকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজলে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে কচুয়া এলাকা থেকে একটি ভ্যান চুরি করে নিয়ে যাচ্ছিল চোর সিন্ডিকেটের দুই সদস্য। ফকিরহাটের মানসা বাজার এলঅকায় পৌছালে স্থানীয়দের কাছে তাদের গতিবিধি সন্দেহ হয়। এরপর তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানায় ভ্যানটি কচুয়া এলাকা থেকে টুরি করে নিয়ে এসেছে। তবে কার ভ্যান তা তারা জানাতে পারেনি।

আটককৃতরা হলেন কচুয়া এলাকার ইমদাদুল বেপারী (১৯) এবং মিজানুর কাজী (১৯)।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে একটি চুরি মামলা হয়েছে। এদিকে একই ঘটনায় আরো দুইজনকে মোড়লগঞ্জ থেকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। ভ্যানটির মূল মালিককে খোজা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১