আপডেট : ০৯ November ২০২৩
ময়মনসিংহ প্রতিনিধি: সারাদেশে বিএনপি-জামায়াতের অবরোধ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। পরে ঘন্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তায়েফুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ চারশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১