বাংলাদেশের খবর

আপডেট : ০৮ November ২০২৩

কুমিল্লায় অবরোধের বিরুদ্ধে আওয়ামীলীগের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি


কুমিল্লা প্রতিনিধি:

বিএনপিসহ সমমনা কয়েকটি দলের তৃতীয় দফায় ডাকা টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির  বরাবরের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ।

কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনের সাংসদ আ ক ম বাহা উদ্দিন বাহার এমপির নেতৃত্বে আজ বুধবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর, ঝাগুরঝুলি ও পদুয়ারবাজার বিশ্বরোডসহ মোট ২৫টি বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় কুমিল্লা মহানগর, সদর উপজেলা ও দক্ষিন জেলা আওয়ামী নেতাকর্মীরা। এসময় দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগের নেতারাও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।

এদিকে অবরোধে বরাবরের মতোই যাত্রী সংকট নিয়েই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলেছে বাস। এছাড়া স্বাভাবিত রয়েছে  ট্রাক, ব্যাক্তিগত গাড়িসহ অন্যান্য যান চলাচল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১