আপডেট : ০৭ November ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি: বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ রানীগঞ্জ সেতুতে ১ বছরে সাড়ে ২১কোটি টাকা টোল আদায় করা হয়েছে বলে জানিয়েছেন, সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক। সওজ বিভাগ সূত্রে জানা গেছে,গত বছরের ৭ই নভেম্বর সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারা নদীর ওপর ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘রানীগঞ্জ সেতু’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ সেতুটি সুনামগঞ্জের সাথে ঢাকা দূরত্ব কমিয়ে দিয়ে সময় বাঁচিয়ে দিয়েছে। নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক জানান,উদ্বোধনের পর থেকে সোমবার ( ৬ নবেম্বর) বিকেল ৪টা পর্যন্ত ৫ লাখ ৬৮ হাজার ৮০০টি গাড়ি থেকে ২১ কোটি ৪৮ লাখ ৫ হাজার ৩২০টাকা টোল আদায় করা হয়। সেতুতে গড়ে দৈনিক প্রায় ৬০ হাজার টাকা করে টোল আদায় করা হয়। তিনি আরও জানান,এ সড়কে দুটি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ থাকায় বড় বড় ট্রাক ও গাড়ির যাতায়াত কম। তা না হলে আরও বেশি টোল আদায় করা যেত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১