আপডেট : ০৭ November ২০২৩
রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুর রহমান মাহমুদকে অবাঞ্চিত ঘোষণা করেন তৃণমূলের নেতাকর্মীরা। মঙ্গলবার (০৭ নভেম্বর) বেলা ১১টায় দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলবদল, তৃর্নমূলের নেতাকর্মীদেরকে অবমূল্যায়নসহ নানা অভিযোগ তোলে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন তারা। মাহমুদুর রহমান জাতি পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মেয়ের জামাই নাট্যশিল্পী মাহফুজুর রহমান মাহফুজের বড় ভাই ও লক্ষীপুর জেলা জাতীয় পাটিরও সভাপতি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আহম্মদ উল্যা, সহ সভাপতি মোঃ আনোয়ার পাটওয়ারী, পৌর জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ খবির উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কাঞ্চপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মজিবুল হক শেখসহ রামগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী। এ সময় তারা বলেন, মাহমুদুর রহমান দলের চেয়ারম্যানের আত্মীয়ের প্রভাব খাটিয়ে দলের সিনিয়র ও তৃনমূল নেতাকর্মীদের মূল্যায়ন করেন না। তিনি নিজের ব্যক্তি স্বার্থে দশম সংসদ নির্বাচনের সময় বিএনপিতে যোগ দেয় । পরবর্তিতে আবার জাতীয় পার্টিতে ফিরে আসে। বর্তমানে উপজেলা ও জেলা জাতীয় পাটির সভাপতি । এখন আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চান। অথচ উপজেলা,পৌর কমিটির সদস্যসহ তৃনমুলের নেতাকর্মীদের সাথে তাঁর কোন যোগাযোগ নাই। এমনকি রামগঞ্জেও আসেন না। তাঁর রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে অনেক ত্যাগী এবং সিনিয়র নেতাকর্মী জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে গিয়েছেন। তাই তারা তাকে দল থেকে অবাঞ্চিত ঘোষনা করে পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব জিএম কাদেরের হস্তক্ষেপ কামনা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১