আপডেট : ০৬ November ২০২৩
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ১ লাখ ৫০ হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে ১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ২০২২ খ্রিস্টাব্দের ২৮ মার্চ র্যাব ১৫ এর একটি দল শাহজাহান কে পালংখালীর বালুখালী পান বাজারের ফ্রেন্ডশিপ হাসপাতাল গেইট সংলগ্ন এলাকা থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ আটক করে। একইদিন এই বিষয়ে র্যাবের পক্ষ থেকে উখিয়া থানায় একটি মামলা ( নং ১২৮) দায়ের করা হয়।
সোমবার কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত মো: শাহজাহান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উত্তর রহমতের বিল গ্রামের মৃত আশরাফ মিয়ার পুত্র।
এরপর মামলাটি বিচারের জন্য স্পেশাল ট্রাইবুনালে (এসটি নং ১২৫/২৩) পাঠানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ট্রাইবুনালের বিচারক মামলায় গ্রেফতারকৃত শাহজাহানকে দণ্ডাদেশ প্রদান করলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১