আপডেট : ০৪ November ২০২৩
কাহালু( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে অপহরণের ২০ দিন পর রত্না (১৩) নামের এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে কাহালু থানা পুলিশ। শুক্রবার রাতে কাহালু থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারহট্র ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার করে ও অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ কল্যাণপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে মিনহাজ (২০) কে পুলিশ গ্রেফতার করে। গত ১৫ অক্টোবর ঐ স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়। অপহরণের পর থেকে তাঁর কোন খোঁজ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে কাহালু থানায় একটি জিডি করা হলে পুলিশ অপহৃত ঐ শিক্ষার্থীকে উদ্ধার করতে তৎপর হয়ে উঠে। রত্না খাতুন উপজেলার পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১