আপডেট : ০৪ November ২০২৩
গলাচিপা (পটুয়াখালী) থেকে: "পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি"এই প্রতিপাদ্যের আলোকে সারাদেশের ন্যায় গলাচিপা থানা পুলিশের ব্যাপক আয়োজনে শনিবার থানা কমপ্লেক্স থেকে বাংলাদেশ পুলিশ বাহিনী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশ, ইউনিয়ন, পৌর, উপজেলা কমিটির সদস্যের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি মিছিল বের হয়। র্যালি মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা কমপ্লেক্সে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন , আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১