আপডেট : ০২ November ২০২৩
নাটোর প্রতিনিধি: নাটোর আধুনিক সদর হাসপাতাল এর পিছনের একটি গলি থেকে একটি বিদেশী রিভলবার ও একটি বিদেশী পিস্তল এবং একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদর হাসপাতালে পেছনের গলি থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রগুলি উদ্ধার করা হয়। নাটোর নিচাবাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সন্ধ্যা সাতটার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালের পেছনে অভিযানে যায়। এ সময় ওইখানে থাকা কয়েকজন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় পিছু ধাওয়া করে একটি ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে একটি বিদেশী একটি বিদেশী রিভলবার এবং একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করেন তারা। তিনি আরো জানান,এই অস্ত্রগুলো এখানে কারা এবং কী উদ্দেশ্যে নিয়ে এসেছিল তা বের করার চেষ্টা করবে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১