বাংলাদেশের খবর

আপডেট : ০২ November ২০২৩

সেনবাগে অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল


সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি \

নোয়াখালীর সেনবাগ বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির জয়নুল আবদিন ফারুক গ্রুপ। বৃহস্পতিবার সকাল ৯দিকে নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিলটি ফেনী-নোয়াখালী মহা সড়কের ছমির মুন্সির হাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এ  সময় পুলিশ ও আওয়ামীলীগের কর্মীরা উপস্থিত থাকলেও মিছিলটি কোন রকম বাঁধা ছাড়াই সড়ক প্রদক্ষিন করে।

এ সময় উপস্থিত ছিলেন,কাবিলপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী জহিরুল ইসরঅম জহির,জেলা যুবদলের সহ যুগ্ম সম্পাদক মহিন উদ্দিন,সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সামছুল হক সামু, কাবিলপুর ইউনিয়ন যুবদল সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন দুলাল,সহসভাপতি রেজাউল হক সেলিম, কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি মোঃ ইসমাল হোসেন,উপজেলা ছাত্রদল যুগ্ম আহব্য়াক মজিবুর রহমান মুজিব সহ বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১