আপডেট : ০১ November ২০২৩
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে অবরোধের ২য় দিনে আরো একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন অবরোধকারীরা। বিএনপি-জামায়াতের দেয়া তিন দিনের দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ভেল্লা ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসটি যাত্রীশূন্য হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্ণফুলীর মডার্ন ফায়ার স্টেশন ইন্সপেক্টর সোয়াইব হোসেন মুন্সি আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে চট্টগ্রাম থেকে পটিয়ায় যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। উপজেলার ভেল্লা ব্রিজসংলগ্ন এলাকায় দাঁড় করালে বাসটি ঘুরিয়ে দেন অবরোধকারীরা। এরপর তারা বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে নগরীর ইপিজেড মোড়ে শ্রমিকবাহী একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গত সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের দামপাড়ায় ইউনেস্কো কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গতপরশু দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচরা ট্যানারি বটতলা এলাকায় একটি বাসে আগুন লাগিয়ে দেয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১