বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০২৩

চট্টগ্রামের ইপিজেড ও গরীবুল্লাহ শাহ এলাকায় বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা


চট্টগ্রাম প্রতিনিধি :

 নগরের ইপিজেড থানাধিন সিমেন্স হোস্টেল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে বিজেএমইএ হাসপাতালের অদূরে যাত্রী বেশে উঠে বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

জানা গেছে, বাসটি সল্টগোলা থেকে ঘুরিয়ে ইপিজেডের দিকে আসছিলো। মূলত দুইজন লোক যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

এই ব্যাপারে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন আগুন দেওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি। জড়িতদের শনাক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সময়টা গার্মেন্টস শ্রমিকরা কাজে যাওয়ার সময়। সেখানে অনেক লোকই ছিলো।

এর আগে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন জিইসি গরীবুল্লাহ শাহ এলাকার দামপাড়া বাস কাউন্টারের সামনে পার্কিং করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেই ঘটনায়ও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, বিএনপির ডাকা রবিবার দেশব্যাপী সকাল–সন্ধ্যা হরতাল শেষে টানা তিনদিন (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) সড়ক-রেল-নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা দেয় তারা। গতকাল সোমবার জামায়াতও একই কর্মসূচি দিয়েছে। সেই তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ মঙ্গলবার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১