বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০২৩

সুনামগঞ্জে যুবদলের সভাপতিসহ ১০জন নেতাকর্মী আটক


সুনামগঞ্জ প্রতিনিধি:

বিএনপির অবরোধ কর্মসূচি পালনের সময় সুনামগঞ্জ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের ১০নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

অবরোধকে কেন্দ্র করে সুনামগঞ্জে রাস্তা ঘাটে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন সংবাদ পেয়ে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর)সকালে বিএনপির পুরাতন বাস-স্টেশন জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে ও রৌজ গার্ডেন হোটেল থেকে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

আটককৃতরা হলো জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত,জেলা বিএনপি নেতা রাকাব উদ্দিন আজ সকালে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর মোহাম্মদ শওকত,জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইজাজুল হক চৌধুরী নাছিম,তাহিরপুর উপজেলা যুবদল নেতা সাকিব মুন খোকন,তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল সহ ১০জন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ জানিয়েছেন,পুলিশ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ জন নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে এসেছে। এছাড়াও শহরকে শান্তিপূর্ণ রাখতে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন পয়েন্ট পুলিশ মোতায়েন করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১