বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০২৩

সেনবাগে জাসদের হরতাল নৈরাজ্য বিরোধী মশাল মিছিল


সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি \

নোয়াখালীর সেনবাগে বিএনপি ও জামায়াতের ডাকা  হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে মশাল মিছিল করেছে জাসদ। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারের নেতৃতে শনিবার রাতে ওই মশাল মিছিলটি সেনবাগ উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রদক্ষিন করে করা হয়। এসময় মিছিলে জাসদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

এরআগে শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগে জাসদের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনবাগ উপজেলা জাসদের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, কেন্দ্রীয় নেতা মোঃ শাহ আলম, প্রকৌশলী হারুনুর রশিদ সুমন, নোয়াখালী জেলা জাসদের সভাপতি নুর আলম চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকশি, সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহŸায়ক ফারুক আল ফয়সাল, এস এম রহিম উল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার বলেন, বিএনপিকে শান্তিপ‚র্ণ সমাবেশের অনুমতি সরকার দিয়েছে। অনুমতি নিয়ে তারা প্রধান বিচারপতির বাড়িতে তারা হামলা করেছে, তারা জ্বালাও পোড়াও করেছে। তারাই আবার হরতাল দিয়েছে। বিএনপির হরতাল মানুষ প্রত্যাখ্যান করবে। আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধীদের অস্বাভাবিক সরকার কায়েমের ষড়যন্ত্র ঠেকাতে জাতীয় সমাজতান্ত্রিক দল ঐক্যবদ্ধ। কোনোভাবেই বিএনপি জামায়াতকে সফল হতে দেওয়া যাবে না। যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারা দেশের শত্রু ও দেশের শত্রু।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১